কুতুবদিয়ার ছবি/ভিডিও/তথ্য শেয়ার করুন—পয়েন্ট জিতুন, মোবাইল ব্যালান্স নিন!ছবি শেয়ার করুন, পয়েন্ট জিতুন!বিস্তারিতরেফার করুন, প্রতি সফল পেজে ১০% থেকে ১৩% পর্যন্ত কমিশন—সীমিত সময়ের অফার!রেফার করুন, আয় করুন!জয়েন করুন
কুতুবদিয়া, কক্সবাজার, বাংলাদেশ আবহাওয়া… ২২ নভেম্বর ২০২৬

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কুতুবদিয়া যাওয়ার পথ

কক্সবাজার বা চট্টগ্রাম থেকে মগনামা ঘাট, তারপর ডেনিশ বোট বা স্পিডবোটে চ্যানেল পার—ধাপে ধাপে।

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে কুতুবদিয়া যাওয়ার পথ

৭ নভেম্বর ২০২৬

ঢাকা থেকে: বাস, ট্রেন বা বিমানে কক্সবাজার পৌঁছান। কক্সবাজার থেকে বাস বা সিএনজি/অটোতে চকরিয়া হয়ে মগনামা ঘাট।

চট্টগ্রাম থেকে: চান্দগাঁও বাস স্টেশন থেকে সরাসরি বাসে মগনামা ঘাট।

অ্যাডভেঞ্চার পছন্দ করলে: চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার থেকে ইঞ্জিনচালিত নৌকায় সরাসরি কুতুবদিয়াও যাওয়া যায়। নৌকা সাধারণত ভোরের দিকে ছাড়ে—আগের দিন সময় জেনে নিন।

কক্সবাজার থেকে: বাস বা সিএনজি/অটোতে চকরিয়া হয়ে মগনামা ঘাট।

মগনামা ঘাট থেকে কুতুবদিয়া: ডেনিশ বোটে প্রায় ৩০–৩৫ মিনিট, ভাড়া ৩০ টাকা। স্পিডবোটে ৭–১০ মিনিট, ভাড়া ১০০ টাকা। সি ট্রাক শীঘ্রই যুক্ত হচ্ছে—এর ভাড়া ও সময়সূচি হালনাগাদ করা হবে। বড়ঘোপ বাজার ঘাট বা দরবার শরীফ ঘাটে নামুন এবং লাইফজ্যাকেট চেয়ে নিন।

সতর্কতা: ভাড়া ও সময়সূচি পরিবর্তনশীল—ঘাটে নিশ্চিত হয়ে নিন। সাধারণত নৌযান সূর্যাস্ত পর্যন্ত চলে।

মন্তব্য

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

কোনো ভুল চোখে পড়েছে? বা আপনার কাছে হালনাগাদ তথ্য আছে?